অস্থির একটা সময় পার করেছি আমরা। যেখানে সিন্ডিকেটের কারণে কাজের কোনো সুস্থ পরিবেশ ছিল না। আমাদের কিছু শিল্পীর প্রভাব এতটাই বেড়েছিল যে তাঁরা একটি প্রোডাকশনের সবকিছু কন্ট্রোল করতেন। নায়িকা, নায়িকার মা-বাবা, বান্ধবী কে হবে, সেগুলোও তাঁরা বলে দিতেন,’ কথাগুলো বললেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। তিনি আরও জানান, একসময় কোন গল্পে কাজ করছেন, সেটা আগে ভাবতে হতো। সরকারের কিছুটা হলেও সমালোচনা হয়, এমন কোনো কিছুর আঁচ পেলেই সরে দাঁড়াতে হতো বা পরিবর্তন করে কাজ করতে হতো। তবে এখন আর সেই ভয় নেই। সম্প্রতি শেষ করেছেন টাকার গরম-এর শুটিং। গল্পে দুর্নীতিবাজ এক কর্মকর্তার পাশাপাশি একজন সৎ মানুষের গল্প দেখানো হয়েছে।